সারাদেশ

পর্নো ভিডিওতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন!

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ:পর্নো ভিডিও করতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের দেয়ার অভিযোগে মোরসালিনকে (৩২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়।

রোববার (১ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোরসালিন মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি তার স্ত্রীকে পর্নো ভিডিও করার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

ওই নারী এক পর্যায়ে সন্তান ধারণ করলে স্বামী ও শাশুড়ি জোর করে গর্ভপাত করান।

গত ৮ জুলাই ভাড়া বাড়িতে বন্ধুদের সঙ্গে স্ত্রীকে অনৈতিক কাজ করার প্রস্তাব দেন মোরসালিন। এতে রাজি না হওয়ায় তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে ওই নারী হাসপাতালে চিকিৎসা নিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

তিনি অভিযোগের সত্যতা পেয়ে কারাদণ্ড দেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীকে মুখোমুখি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে স্বামী মোরসালিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা