সারাদেশ

রাতে খাদ্য নিয়ে ছুটেন তারা

আমিরুল হক, নীলফামারী: ওরা ১১ জন। রাতেই বের হন তারা। এক একজনের হাতে খাদ্য সহায়তার প্যাকেট। যার মধ্য আছে চাল, ডাল, আটা, তেল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী। লকডাউনে পরিস্থিতির শিকার নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারগুলোর বাসায় গিয়ে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দিচ্ছে তারা। তারা ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। তাদের এই খাদ্য সহায়তার কাজে নেই কোন আনুষ্ঠানিকতা।

নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাসের সংক্রামণ হুর হুর করে বাড়ছে। গড়ে প্রতিদিন ২৫ জন করে আক্রান্ত হচ্ছেন এই উপজেলায়। আর এই লকডাউনে এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো। বেশি সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা। তারা না পারছেন কিছু চাইতে লক লজ্জার ভয়ে। আর এই লকডাউনের শুরু থেকে সংগঠনের আজিম, সাজু, সামিউল, রাজা, শাহবাজ, জয়, শাহজাদা, জীবন, ইমরান, সাকিব ও নওশাদ আনসারী সহ অন্যান্যরা পরিস্থিতির শিকার এসব পরিবারগুলোকে তাদের সামর্থনুযায়ী রাতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, রাতে সৈয়দপুর শহরের গোলাহাটের বিভিন্ন পাড়ায় ঘুরছে তারা। তাদের প্রত্যেকের হাতে খাদ্য সামগ্রী ভর্তি এক একটা থলে। লোক লজ্জার ভয়ে চাইতে পারেন না এমন পরিবারের খোঁজ করে তাদের হাতে তুলে দিচ্ছে খাদ্যের সেই থলে।

হাতে সহায়তা পেয়ে পরিস্থিতির শিকার এমন একজন শাকিল। তিনি বলেন,স্ত্রী সন্তানদের নিয়ে ছোট সংসার। হকারি করি আমি। কিন্তু লকডাউনে সব বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। চাইতে পারতেছিলাম না কারও কাছে। ভাবতেও পারিনি রাতে ঘুম থেকে উঠিয়ে কেউ খাদ্য সহায়তা দিয়ে যাবে। আল্লাহ তাদের সর্বদা ভাল রাখুক।

সংগঠন সূত্রে থেকে জানা যায়,মূলত সৈয়দপুরের মধ্যে গোলাহাটে বেশি অভাবী মানুষ তাই এই এলাকাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। এ ব্যাপারে জানতে চাইলে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে গিয়ে নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে পড়েছেন। তাঁরা যেন খাদ্য সঙ্কটে না পড়েন, সেজন্য আমরা এই খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সামর্থনুযায়ী খাদ্য সহায়তা প্রকৃত অসহায় মানুষজনের হাতে পৌঁছায় সেটা মাথায় রেখে এ কার্যক্রম চালানো হচ্ছে। ঈদের আগে ও ঈদের পরে জারিকৃত লকডাউনে এ পর্যন্ত আমরা রাতে বের হয়ে পরিস্থিতির শিকার এরূপ প্রায় দেড় শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি।

এই কার্যক্রমলকডাউন থাকাকালীন পর্যন্ত চলবে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম বলেন, ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনটি নীরবে নিভৃত খাদ্য সহায়তা দিয়ে আসছে আমরা লক্ষ করেছি। খাদ্য সহায়তার যে প্রকৃত হকদার তাদের বাসায় গিয়ে পৌছে দেওয়ার চেষ্টা করছে তারা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা