সারাদেশ

নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে নিখোঁজ কলেজছাত্র জিহাদ মাতুব্বরের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার(১ আগস্ট) দুপুরে সদর উপজেলার মধ্য খাগদী এলাকার একটি পুকুর থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। নিহত জিহাদ মাদারীপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন ও মাদারীপুর পুলিশ লাইনের ঝাড়ুদার রাজু মাতুব্বরের ছেলে।

স্বজনরা জানায়, শনিবার রাতে পারিবারিক বিরোধের কারণে পরিবারের সদস্যদের সাথে জিহাদের কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদ রাগ করে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

রোববার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে জিহাদের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জিহাদের বাবা রাজু মাতুব্বর বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারো কোন শত্রুতা নেই। কিভাবে আমার ছেলে মারা গেছে বুঝতে পারছি না।’

নিহতের শ্যালিকা তানজিলা ইসলাম তানিয়া বলেন, পুলিশ ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য ও বিচার দাবি করছি।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা