সারাদেশ

রাজাকারকে মুক্তিযোদ্ধা করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : রাজাকারকে মুক্তিযোদ্ধা এবং তার মেয়েকে বীরাঙ্গনা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। শনিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ করেন।

এ সময় কাউন্সিলের সাবেক কমান্ডার ইব্রাহিম খান লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ মার্চ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার ৭৩তম সভায় এলাকার চিহ্নিত ও আলোচিত রাজাকার আলবদর বাহিনীর সদস্য ডা. মনির উদ্দিন চৌধুরীকে মরণোত্তর শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়া একই সভায় তার মেয়ে সুফিয়া বেগমকে মরণোত্তর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।

অন্যদিকে, যাচাই-বাছাই ছাড়াই মনির উদ্দিন চৌধুরীর পুত্র সামস উদ্দিনকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়। যা উপজেলা মুক্তিযোদ্ধের অপমান করা হয়েছে। এছাড়া সাবেক কমান্ডার প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় থাকলেও ২০০০ সাল থেকে বিনা কারণে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।

অবিলম্বে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া রাজাকার ও বীরাঙ্গনার নাম বাতিল এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের সুযোগ সুবিধা প্রদান করা না হলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারী উচ্চারণ করেন মুক্তিযোদ্ধারা।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় জেলা কিংবা উপজেলা মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটিকে মূল্যায়ন না করেই এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যদি মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে রাজাকার ও পরিবারের সন্তানদের নাম বাতিল করা না হয়, তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কর্মকর্মদের বিরুদ্ধে অবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক এমপি এমদাদুল হক, পৌর মেয়র ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কৃষ্ণ মোহন রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লবসহ প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা