সারাদেশ

অপহৃত রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফে নয়াপাড়ায় অপহৃত রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারেকুল ইসলাম তারিক জানান, শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় জাদিমুড়ার পাহাড়ি ছড়া থেকে আহমদকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসপি তারেকুল ইসলাম তারিক বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে শালবাগান সি-৭ ব্লকের সামনে একটি সালিশ থেকে আহমদকে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের লোকেরা অপহরণ করে। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের সাব মাঝি।

তিনি জানান, সন্ত্রাসী পুতিয়া গ্রুপের প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্যা, হামিদ, আবুল বশরসহ অন্তত সাতজন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে সালিশ থেকে তুলে পাহাড়ে নিয়ে যায়। খবর পেয়ে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান চালায়। এসময় আহমদকে গুলি করে পাহাড়ে ফেলে যায় সন্ত্রাসীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশে কাঁটাতার সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা