সারাদেশ

টাকা চাওয়ায় ‘ঝালমুড়িওয়ালা’কে পেটালেন ছাত্রলীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক: ঝালমুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, রবিউল ইসলাম রবি নামের ওই ছাত্রলীগ নেতা জনতা ব্যাংক টিএসসি শাখার সামনে একজন ঝালমুড়ি বিক্রেতার জামার কলার ধরে মারতে উদ্যত হন।

তিনিসহ ঘটনাস্থলে উপস্থিত আশপাশের বেশ কয়েকজন ওই ছাত্রলীগ নেতাকে থামাতে যান। কিন্তু অভিযুক্ত নিজেকে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে বলেন, এটা অন্যদের দেখার বিষয় না।

ওই ঝালমুড়ি বিক্রেতা জানান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি পূর্বে বিভিন্ন সময় তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা দেননি। বকেয়া টাকা চাওয়ায় ছাত্রলীগ নেতা তাকে মারধর করেছে।

ঝালমুড়ি বিক্রেতা বলেন, আমার কোনো অপরাধ নেই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম উত্তেজিত হয়ে যান। পূর্বের পাওনা টাকার প্রসঙ্গ কেন তোলা হচ্ছে এই কথা বলে তিনি ঝালমুড়ি বিক্রেতাকে সাজোরে থাপ্পড় ও ঘুষি মারেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, আমি ঝালমুড়িওয়ালার কাছে ঝালমুড়ি চাইলে সে আমাকে দাঁড় করিয়ে অন্যদের ঝালমুড়ি দিতে থাকে। এতে আমি রাগান্বিত হয়ে তার কলার ধরে অন্যপাশে নিয়ে যাই। আমি শুধু জিজ্ঞেস করি, কেন আমাকে ঝালমুড়ি না দিয়ে অন্যদের দিচ্ছে। তবে আমি তার গায়ে হাত তুলিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, যেটি ঘটেছে সেটি দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও গর্হিত। ছাত্রলীগের যে সাংগঠনিক সংস্কৃতি তার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা গ্রহণ করব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা