সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পের নামে দুর্নীতি প্রশ্রয় নয়

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশে নয় লাখ ভূমিহীন, নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভূমিসহ গৃহ নির্মাণ করে দিয়েছে, যা বিশ্বে একটি নজিরহীন ঘটনা।আর এই আশ্রয়ণ প্রকল্প নির্মাণে কোন ধরনের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। কেউ দুর্নীতির আশ্রয় নিলে তা বরদাশত করবে না সরকার।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ "আশ্রয়ণ প্রকল্প" বাস্তবায়নের উদ্দেশ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত ৩০টি ঘর পরিদর্শন করেন। পাশাপাশি সরিষাবাড়ি পৌরসভাধীন তাড়িয়াপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য নির্মিত ০৯টি ঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি।

এসময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা