সারাদেশ

উখিয়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : প্রবল বর্ষণে সাঁতার কেটে দুছরী খাল পার হওয়ায় সময় পানির স্রোতে নিখোঁজ হওয়া ৬১ ঘণ্টা পর মো. রুবেল (২৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে কক্সবাজারের উখিয়ার খয়রাতি পাড়ার আলী মাস্টারের বাড়ির পাশে দোছরী খাল থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

নিহত রুবেল উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ খয়রাতী বাগান পাড়ার মো. ইসলাম ওরফে কেরামত আলীর ছেলে।

রুবেলের শ্বশুর জাফলর আলম বলেন, গত সোমবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে মালিয়ারকুল এলাকায় ফুটবল খেলে সাঁতরে দোছরী খাল পার হওয়ার সময় পানির স্রোতে রুবেল হারিয়ে যায়।

তিনি বলেন, নিহত রুবেল সিএনজি (অটোরিকশা) চালিয়ে সংসার চালাতেন। লকডাউনের কারণে ছিলেন কর্মহীন। রায়হান নামে ৫ বছরের একটি শিশু সন্তান রয়েছে তাদের। তার স্ত্রী ও সন্তান এখন অসহায় তাদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী দুছরী খালে নিখোঁজ হওয়া রুবেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা