সারাদেশ

গাইবান্ধায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কের প্রশিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে একজন সিএনজির চালক, দুইজন নারী যাত্রী আর অপরজন কাভার্ডভ্যানের চালক ছিলেন। আহত সিএনজির তিন যাত্রীর মধ্যে একজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়াগামী কাভার্ডভ্যানটি পলাশবাড়ীর উত্তর বাসস্ট্যান্ডে পৌঁছালে হঠাৎ করে ধাপেরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে দুই চালকসহ এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন সিএনজিতে থাকা শিশুসহ আরও তিনজন। তাদের মধ্যে পলাশবাড়ি হাসপাতালে নেওয়ার পর আহত অপর এক নারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মতিউর রহমান জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধারে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল পরির্দশন করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম। এ সময় তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করাসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা