সারাদেশ

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর 

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুটবল খেলতে মাঠে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু ফুল মিয়া (২৫) ও আব্দুস সালাম (২৪) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফুল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে ও আব্দুস সালাম একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুস সালাম মোটরসাইকেল নিয়ে বন্ধু ফুল মিয়ার বাড়িতে যান। সেখানে সকালের নাস্তা সেরে দুই বন্ধু ইসলামপুর কলেজ মাঠে ফুটবল খেলতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। মোটরসাইকেলে করে তারা গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়ক দিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। পথে সারাই গ্রামে সড়কের মোড় ঘুরতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদি হাসান বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা