সারাদেশ

মধ্যরাতে পরকীয়া, ধরা খেলেন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : মধ্যরাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুলিশ সদস্য পারভেজ হোসেন। এ সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে। বিষয়টি জানতে পেরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনন্দ মোহন্ত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

বুধবার (২৮ জুলাই) বগুড়ার শেরপুর উপজেলার পৌর এলাকার গোসাইপাড়ায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, এ ঘটনায় পুলিশের ওই সদস্যকে শেরপুর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, বেসরকারি একজন এনজিও কর্মকর্তার স্ত্রীকে নিয়ে পৌরশহরের গোসাইপাড়াস্থ একটি বহুতল ভবনের ভাড়া বাসায় থাকতেন। চাকরির কারণে ওই এনজিও কর্মকর্তাকে বাইরে থাকতে হয়। এই সুযোগে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন পুলিশ সদস্য পারভেজ হোসেন। গত দুই মাস ধরে এই সম্পর্ক চলছে তাদের মধ্যে।

সেই সূত্র ধরে বুধবার রাতে পারভেজ তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এলে এলাকাবাসী অবরুদ্ধ করে তাকে। পরে বিষয়টি জানতে পেরে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, দুই মাস আগে অস্থায়ীভাবে থানায় নিয়মিত ডিউটি করার জন্য এসেছিলেন কনস্টেবল পারভেজ। তাকে কেন্দ্র করে একটি অনৈতিক ঘটনার অভিযোগ ও অবরুদ্ধ থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। শেরপুর থানা থেকে তাকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা