সারাদেশ

উত্তাল নদী, নৌকা মাঝি কিনারায়

মিরাজ উদ্দিন, হাতিয়া প্রতিনিধি (নোয়াখালী) : দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। মৌসুমি লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ না ধরেই উপকূলে ফিরে আসছেন তারা।

বুধবার (২৮ জুলাই) বিকেলে হাতিয়ার বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, ঘাটগুলোতে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার। মাছ ধরতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

নলচিরা ঘাটে নোঙর করে থাকা ট্রলারের জেলে হানিফ মাঝি গণমাধ্যমকে বলেন, ‘এমনিতেই ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে নেমেছি। গতবারের চেয়ে এবারে অনেক কম মাছ পাচ্ছি। এদিকে আবহাওয়া এত খারাপ, যে সাগরে থাকতে না পেরে ঘাটে ফিরতে হয়েছে।’

বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলে মারুফ মাঝি জানায়, ‘তিন-চারদিন সাগরে জাল ফেলেছি, মাছ তেমন নাই। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় পানি খুব উত্তাল হয়ে ওঠে। একসময় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আমরা দ্রুত কূলের দিকে চলে আসি।’

চেয়ারম্যান ঘাটের আড়তদার মো. হামিদ মিয়া বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার শত শত জেলে মাছ ধরতে গিয়েছিলো। বৈরী আবহাওয়ার কারণে তারা এখন ফিরে এসেছে।’

চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়ত সমিতির সভাপতি আকতার মিয়া বলেন, সাগরে মাছ ধরা যে ট্রলারগুলো ছিলো সেগুলো তীরে ফিরতে শুরু করেছে। কিছু ট্রলার তীরে নোঙর করেছে। অন্য ট্রলারগুলোও দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে বলে জানান তিনি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা