সারাদেশ

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন।

তার সাথে রয়েছেন ছেলে নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি মির্জা মাশরুর কাদের তাশিক ও নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী।

এর আগে গত মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর ধানমন্ডির প্রান্তিক ভবনে বড়ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন কাদের মির্জা।

আবদুল কাদের মির্জার যুক্তরাষ্ট্রে যাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ অনুসারী ও আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী।

বুধবার রাতে তিনি সাংবাদিকের বলেছিলেন, কাদের মির্জা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ১২ আগস্ট কাদের মির্জার দেশে ফেরার কথা রয়েছে।

আইয়ুব আলী আরও জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৩টা ১৫ মিনিটে জন এফ কেনিডি (এফকে) বিমানবন্দরে পৌঁছাবেন। শুক্রবার (৩০ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রে নাক কান ও গলা বিভাগের ডাক্তার দেখাবেন কাদের মির্জা।

প্রসঙ্গত, গত ১০ জুন ভোরের ফ্লাইটে আবদুল কাদের মির্জার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন সন্ধ্যায় তিনি হঠাৎ মত বদলান। তখন দাবি করেন, তার অনুসারীদের হত্যার পরিকল্পনা করেছে প্রতিপক্ষ। তাই তিনি অনুসারীদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা