সারাদেশ

৩০ জুলাই রংপুর প্রেসক্লাবে ভোট

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে সাংবাদিক সংগঠন প্রেসক্লাব রংপুরের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩০ জুলাই) ক্লাব কার্যালয়ে বিকেল চারটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেল থেকে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। অপর ১০ জন প্রার্থী রয়েছেন প্যানেলের বাইরে। নির্বাচনে ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। প্রার্থীদের কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানায়, দ্বিবার্ষিক (২০২১-২০২৩) এই নির্বাচনে দফতর ও যোগাযোগ সম্পাদক পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বাকিগুলোর মধ্যে সভাপতি পদে সদরুল আলম দুলু ও মাহবুব রহমান; সহসভাপতি পদে আবু তালেব, যুগ্ম সম্পাদক পদে সাজ্জাদ হোসেন বাপ্পী ও খন্দকার মোস্তফা সরওয়ার অনু; কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ সরকার ও সুশান্ত ভৌমিক; ক্রীড়া সম্পাদক পদে নাজমুল ইসলাম নিশাত ও জাহাঙ্গীর আলম বাদল; সাইফুল ইসলাম জাহাঙ্গীর ও আব্দুর রহমান মিন্টু; সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সরকার ও মেরিনা লাভলী; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ কে এম মঈনুল হক ও রেজাউল ইসলাম বাবু; সদস্য পদে মোনাব্বর হোসেন, জয়নাল আবেদীন, মানিক সরকার মানিক, জাভেদ ইকবাল, জাকির হোসেন, সাব্বির আরীফ মোস্তফা পিয়াল ও মমিনুর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচন পরিচালনা করছেন। তার সঙ্গে কমিশনে রয়েছেন প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু ও মাহবুবুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই রংপুর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর পরদিন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়। এর পর আপত্তি গ্রহণ ও শুনানি শেষে ১৬ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এর পরদিন মনোনয়নপত্র বিতরণ, ১৮ জুলাই মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে ১৯ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপর থেকে নীরব প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা