সারাদেশ

প্রেমিকের সাথে উধাও নববধূ, অতপর ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে বিয়ের পরদিন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন এক নববধূ। এরপর নববধূকে কয়েকদিন আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে ওই প্রেমিক।

এ ঘটনায় নববধূর মা বাদী হয়ে বুধবার উলিপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ছমির উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৩০) এক বাড়িতে যাতায়াত করতেন। এ সময় ওই বাড়ির মেয়েকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ছয় মাস পূর্বে সামিউল ইসলাম ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এরপর মেয়ের পরিবার ঘটনা জানতে পেরে সামিউল ইসলামের পরিবারকে জানায়। এ ঘটনায় সামিউল ক্ষিপ্ত হয়ে উঠে এবং ওই মেয়েকে অপহরণ করার হুমকি দেয়। ফলে মেয়ের পরিবার ভীত হয়ে দ্রুত পারবারিকভাবে ওই মেয়েকে গত ২১ জুলাই উলিপুর উপজেলার পৌর শহরের এক যুবকের সঙ্গে বিয়ে দেন।

এরপর গত ২২ জুলাই ভোরে প্রেমিক সামিউল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নববধূকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নববধূর স্বামী সকালে উঠে স্ত্রীকে না পেয়ে শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেন। পরে অনেক খোঁজাখুঁজির পর ২৬ জুলাই পরিবারের লোকজন পঞ্চগড় জেলার বোদা থানার কাজলদিঘী এলাকার একটি বাড়িতে অপহরণকারী সামিউল ইসলামসহ ওই নববধূর সন্ধান পান।

পরিবারের লোকজন সেখানে তাকে উদ্ধার করতে গেলে সামিউল ইসলাম নববধূকে রেখে পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজন নববধূকে নিয়ে আসার সময় জানতে পারেন সামিউল ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তাকে একাধিকবার ধর্ষণ করেছে।

উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন নববধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার কথা স্বীকার করে বলেন, নববধূকে উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা