সারাদেশ

ভাতা পাচ্ছেন না ৫০ মুক্তিযোদ্ধা, জানে না সমাজ সেবা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি জেলায় ৭ মাস ধরে ভাতা পাচ্ছেন না ৫০জন বীর মুক্তিযোদ্ধা। এতে পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বিশেষ করে অবসরপ্রাপ্ত, বেকার, এবং মুক্তিযোদ্ধা ভাতা নির্ভর এই একাত্তরের বীর সন্তানরা। করোনা পরিস্থিতিতে পরিবার নিয়ে তারা এখন চরম হতাশায় ভুগছেন। ভাতা বন্ধ হওয়ার বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্যের সাথে মিল নেই সংশ্লিষ্ট দপ্তর সমাজ সেবা কর্মকর্তার বক্তব্যে। জেলা সমাজ সেবা কর্মকর্তা কোন কারণ জানাতে পারেননি।

ভাতা বন্ধ হওয়া মুক্তিযোদ্ধারা জানান, অনেকের জীবন জীবিকার মূল উৎস মুক্তিযোদ্ধা ভাতা। গত জানুয়ারি মাস হতে তা হঠাৎ করে বন্ধ যাওয়ায় দিকবিদিক হয়ে পরেছেন তারা। দরিদ্র মুক্তিযোদ্ধারা অমানবিক জীবন যাপন করে আসছেন গত সাত মাস ধরে। ভাতা বন্ধ থাকার কারণে ঈদ পালন করতে পারেননি অনেকেই। বিকল্প অর্থের জোগান না থাকায় কোরবানিতে আরও করুণ অবস্থায় পড়তে হয়েছে।

ভাতা বন্ধ হওয়ার পরে জেলা সমাজ সেবা অফিসে গেলে তারা উপজেলা সমাজ সেবা অফিসে যেতে বলছেন। সেখান থেকে জেলা প্রশাসকের অফিসে যেতে বলেন। সেখান থেকে আবার সমাজ সেবা অফিসে যেতে বলেন। এভাবে অফিস টু অফিস হন্য হয়ে ঘুরতে থাকেন মুক্তিযুদ্ধোরা। কারো কাছে কোনো সমাধান না পেয়ে চরম হতাশায় ভুগছেন তারা। এদের মধ্যে অনেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও সমস্যার সুরাহা হয়নি।

শিক্ষা বিভাগের একজন অবসরপ্রাপ্ত ডিজি ঝালকাঠির বীর মুক্তিযোদ্ধা খান হাবিবুর রহমান জানান, তিনিও গত সাত মাস ধরে ভাতা পাচ্ছেননা।করেই ভাতা বন্ধ হওয়ার পর দুইটি ঈদ চলে গেছে। ভাতা বন্ধ হওয়া অধিকাংশ মুক্তিযোদ্ধারাই দরিদ্র। তাদের ঘরে ঈদ পালন হয়নি। অপরদিকে করোনার কারণে ভাতা বন্ধ হওয়ায় মুক্তিযোদ্ধারা চরম অর্থ সংকটে পড়েছেন।

ঝালকাঠি জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক শাহপার পারভীন বলেন, যার যার একাউন্টে টাকা যায়, সমাজসেবার ভাতা বন্ধ করার কিছু নেই। ২০১৯ সালের গেজেট অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের ক, খ ও গ ৩টি ভাগে তালিকা হয়েছে। গ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন না। এটা সেই তালিকায় থাকে পারে। আমার কাছে কাঁঠালিয়া উপজেলার এক মুক্তিযোদ্ধা ফোন করে ভাতা না পাওয়ার কথা জানালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলেছি। নিয়মিত কোন ভাতা ভোগীর ভাতা বন্ধ হলে আমরা তা জানি না।

তবে জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, অনলাইন সিস্টেমের কারণে অনেকের ভাতা বন্ধ রয়েছে। আমার কাছে লিখিত অভিযোগ আসার পরে বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি। খুব শীঘ্রই বন্ধ হওয়া ভাতা চালু হয়ে যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা