সারাদেশ

করোনা কেড়ে নিলো শহীদের 'পাহারাদার' করিমকে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল করিম (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিনি ছেলে ও আট মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুর খবর কোল্লাপাথর এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।

করোনায় আক্রান্ত আব্দুল করিম মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল করিম কোল্লাপাথর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নিজে যেমন মুক্তিযোদ্ধা ছিলেন তেমনিভাবে উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথরে চিরনিদ্রায় শায়িত হওয়া ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার গণকবরের রক্ষণাবেক্ষণের 'দায়িত্ব' পালন করতেন।

আব্দুল করিমের মেঝো ছেলে মাহবুব করিম বলেন, বার্ধক্যজনিত নানান রোগে অসুস্থ হয়ে পড়লে ১৮ জুলাই বাবাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুলাই তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিইউতে নেয়া হয়। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি আরো জানান, তার দাদা আব্দুল মান্নান কোল্লাপাথর গণকবরের জায়গাটি দিয়েছিলেন। মোট ৫০ জনের গণকবরটি আব্দুল করিম নিজের সন্তানের মতো দীর্ঘ ৫০ বছর ধরে রক্ষণাবেক্ষণ করেছিলেন। বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে কোল্লাপাথরে তাকে দাফন করা হয়।

এদিকে বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-মামুন ভূইয়া জানান, তিনি আমাদের এলাকার একজন সর্ব্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। কোল্লাপাথর গণকবরটি তিনি রক্ষণাবেক্ষণ করতেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিক ও অভিভাবককে হারালাম।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা