সারাদেশ

বাঁশখালীতে ব্যাংক কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি কেবি বাজার সোনালী ব্যাংক শাখার এক কর্মচারী বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। মৃতর নাম মোহাম্মদ সেলিম (৪২)।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুত সংযোগ কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মৃত বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার গোলাম রহমানের ছেলে।

মৃতর ভাতিজি খালেদা আক্তার জানায়, রাতে বৃষ্টির কারণে বাড়িতে সারা দিন বিদ্যুৎসংযোগ ছিল না। সন্ধ্যায় আমার চাচা কর্মস্থল থেকে বাড়িতে ফিরে দেখেন তার পাশের বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু চাচার বাড়িতে বিদ্যুৎ নেই। পরে তিনি দু'জন ইলেকট্রিশিয়ানকে বিষয়টি দেখার জন্য ডেকে আনেন। মেকানিকরা মিটার চেক করতে বললে, চাচা প্লাস দিয়ে মিটার সংযুক্ত তার টান দিতেই বৃষ্টি ভেজা তার থেকে স্পর্শ হয়ে মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুনাগরি মা-শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৈলছড়ি কেবি বাজার সোনালী ব্যাংক শাখার ম্যানেজার বিক্রম কিশোর দত্ত বলেন, মোহাম্মদ সেলিম বৈলছড়ি সোনালি ব্যাংক শাখার অস্থায়ী খণ্ডকালীন কর্মচারি ছিলেন। তিনি দীর্ঘ ১০ বছর ধরে ব্যাংকে চাকরি করেছেন। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবারেও অফিস করেছিলেন। শুনেছি অসতর্কতা বসতে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে।

রামদাশ মুন্সীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাকিব্বুল ইসলাম বলেন, অসতর্কতাবশত সেলিম বৈদ্যুতিক মিটারের সঙ্গে সংযুক্ত তার প্লাস দিয়ে টান দেয়। বৃষ্টির কারণে তার ভেজা ছিল। ভেজা তারে প্লাস দিয়ে টানতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলে মারা যান।

এসআই আরও জানায়,পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে। এই নিয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা