সারাদেশ

এক কাঁঠালের দাম ১৩০০ টাকা 

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর বাঘায় একটি কাঁঠাল ১ হাজার ৩০০ টাকা দামে বিক্রি করতে দেখা গেছে।

বুধবার (২৮ জুলাই) আড়ানী পৌর বাজারের তালতলায় এই কাঁঠালটি বিক্রি করা হয়েছে।

জানা গেছে, আড়ানী কুশাবাড়িয়া গ্রামের তহিদুল ইসলাম নামের এক কাঁঠাল ব্যবসায়ী কালুহাটি গ্রামের মজিবর রহমানের কাছে থেকে একটি কাঁঠাল এক হাজার টাকায় কিনে আনেন। তিনি আড়ানী পৌর বাজারের তালতলায় সেই কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেন। কাঁঠালটি ক্রয় করেছেন পাবনার চাটমোহরের আরেক কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান।

কুশাবাড়িয়া গ্রামের কাঁঠাল ব্যবসায়ী তহিদুল ইসলাম বলেন, আমি আমের পর গ্রামে গ্রামে গিয়ে কাঁঠাল ক্রয় করে এনে আড়ানী বাজারের বিক্রি করি। এখানে ঢাকা, পাবনাসহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসে কাঁঠাল কিনে নিয়ে যান। আমি কয়েক বছরের মধ্যে এটিই বড় কাঁঠাল হিসেবে বিক্রি করলাম।

পাবনার চাটমোহরের কাঁঠাল ব্যাপারী হাবিবুর রহমান বলেন, 'আমি আগে এ বিক্রি করতাম প্রায় ৩০ বছর পর আবার কাঁঠালের ব্যবসা করি। ৬০ কেজি ওজনের কাঁঠালটি এক হাজার ৩০০ টাকায় ক্রয় করেছি। পাবনা এলাকায় বিক্রি করবো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা