সান নিউজ
সারাদেশ

মাদারীপুরে মানুষের মধ্যে সচেতনতা কমেছে

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: কঠোর লকডাউনের পঞ্চম দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরো মাদারীপুরে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে সাধারণ মানুষ গুলো। মাদারীপুরে মানুষের মধ্যে সচেতনতা কমেছে বলে লক্ষো করা যায়।

মঙ্গলবার (২৭ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, ছোট ছোট যানবাহন চলছে ও ঘর থেকে বের হচ্ছে মানুষ। বাস বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে অন্য সকল পরিবহন। মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকা সত্ত্বেও জনসাধারণ ঘর থেকে বের হয়েছে।

আরো দেখা যায়, শহরের নিত্য-প্রয়োজনীয় দোকান ছাড়াও খোলা রয়েছে আরো অনেক দোকান।

অপরদিকে, বাংলাবাজার ফেরিঘাটে জরুরী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চলাচল করা ফেরিতে পাড় হচ্ছে শত শত মানুষ। বিভিন্ন উপায়ে দক্ষিণাঞ্চলের মানুষ বাংলাবাজার ঘাটে এসে ঢাকার
উদ্দেশ্যে ফেরিতে পারাপার হচ্ছে। পাড় হচ্ছে মোটর সাইকেল ও ব্যক্তিগত প্রাইভেটকার।

বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন আহমেদ জানান, সীমিত আকারে জরুরী ও পণ্যবাহী যানবাহন নিয়ে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮টি ফেরি চলাচল করছে। মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৩ জন। শনাক্তের হার ২৩.৯০ ভাগ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা