সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনা-উপসর্গে মৃত্যু ৭ 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২০ টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলায় ১৫৪ জন এবং জেলার বাইরে ১৭ জন। এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪৪ জন, আলমডাঙ্গায় ২৩ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগর উপজেলায় সাতজন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৯৭২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে এক হাজার ৮৬৫ জন এবং হাসপাতালে আছেন ১০৭ জন।

এ নিয়ে চুয়াডাঙ্গায় জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৭১২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা