সারাদেশ

স্বাস্থ্যবিধি না মানায় ৭১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: বিনা কারণে কঠোর লকডাউনে বাইরে ঘোরাফেরা করার দায়ে সিরাজগঞ্জে ৭১ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মাসুদুর রহমান জানান, করোনার অতিমারি মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে আটটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে অভিযানে ৬৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৭১ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা