সারাদেশ

ডাসার থানাকে উপজেলা ঘোষণায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলা ঘোষণা করায় এবং মাদারীপুর জেলা সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নতি করায় আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (২৬ জুলাই) দুপুরে ঢাকায় সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ডাসার থানাকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

কালকিনি উপজেলার আওতাধীন ডাসার থানাকে পৃথক উপজেলা করার সিদ্ধান্তের খবর প্রচার হওয়ার পর এলাকায় আনন্দ মিছিল করেন ডাসার থানা আওয়ামী লীগ, ডাসার উপজেলা বাস্তবায়ন কমিটি, স্থানীয় লোকজন ও আলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে এতদিন প্রশাসনিক জটিলতায় দিন কাটাতে হয়েছে ডাসার বাসীকে। এখন উপজেলা ঘোষণা করায় তাদের দুর্ভোগ কমবে বলে ভাবছেন অনেকেই।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার একটি ইউনিয়নের নাম ছিল ডাসার। ২০১৩ সালে ৫টি ইউনিয়নকে নিয়ে গঠিত হয় ডাসার থানা। ইউনিয়গুলো হলো, ডাসার, কাজীবাকাই, বালিগ্রাম, নবগ্রাম ও গোপালপুর। নতুন এ উপজেলার মোট আয়তন ৭৬.০৮ বর্গকিলোমিটার। দীর্ঘদিন ধরে মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন এই থানাকে উপজেলা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল কার্যালয় ধর্ণা দিয়ে আসছেন। তবে সোমাবার নিকার ১১৭ তম সভায় ডাসারকে উপজেলায় রুপান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়। ডাসার উপজেলা হওয়ায় সৈয়দ আবুল হোসেন এলাকাবাসীকে অভিনন্দন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাসারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।

ডাসার উপজেলা পরিষদ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা সাংবাদিক বেলাল রিজভী বলেন,ডাসার উপজেলা ঘোষণার দাবি আমাদের দীর্ঘদিনের। এই অঞ্চলের মানুষের স্বপ্ন এটি। আশা করি, উপজেলা পরিষদের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এছাড়াও মাদারীপুরে আরো একটি উপজেলা বৃদ্ধি পাওয়ার মাদারীপুর গ্রেড ও বৃদ্ধি পেয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, ডাসার উপজেলা পরিষদ বাস্তনায়ন কমিটির সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সৈয়দ রাশেদুজ্জামান রাসেদ, সৈয়দ এনায়েত, সৈয়দ হেমায়েত ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা