সারাদেশ

চুয়াডাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগরে মিরাজ আলী ওরফে আলীরাজ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার কয়া গ্রামে আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় জীবননগর থানা পুলিশ। আলীরাজ ওই গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমবাগানে মরদেহটি পাওয়া যায়। তবে পরিবারের দাবি বাবার ওপর অভিমান করেই আলীরাজ আত্মহত্যা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোমিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শনিবার (২৪ জুলাই) দুপুরে ঘাস কাটা নিয়ে আলীরাজকে বকাঝকা করেন তার বাবা মোশারেফ হোসেন। এরপর রাতের কোনো এক সময় বাবার ওপর অভিমান করে একটি আমবাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আলীরাজ। রবিবার সকালে আলীরাজের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি আমবাগানে আলীরাজের ঝুলন্ত মরদেহ পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা