সারাদেশ

ইয়াবাসহ ৪ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে ১ হাজার ৪৭ পিস ইয়াবাসহ ৪ জন শীর্ষ মাদক কারবারি গ্রেফতারর করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার (২৬ জুলাই) দুপুরে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার এএসপি জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইলের জামালপুরের মৃত আব্দুল গফুরের ছেলে মনিরুল ইসলাম (৩৪), টাঙ্গাইলের ঘাটাইলের চৈথট্র গ্রামের সালাম সরকারের ছেলে জাহিদুল ইসলাম (২৬), কুষ্টিয়ার দৌলতপুর থানার দক্ষিণ খাজিরা থাক গ্রামের রিয়াজুল ফকিরের ছেলে জুয়েল রানা (২৫) এবং উদয় নগরের গোলাম শিকদারের ছেলে রাশেদুল ইসলাম (২৫)।

এএসপি জন রানা জানান, সোমবার (২৫ জুলাই) সকালে তাদের একটি টিম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুলে ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালায়। এ সময় ৫৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ভকরা হয়।

তিনি আরও জানান, একই সঙ্গে টাঙ্গাইলের ঘাটাইল থানার জামালপুর (দক্ষিণপাড়া) গ্রামের ধৃত মনিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উভয় থানায় মামলা দায়ে করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা