সারাদেশ

কোরবানির মাংস স্বাদ না হওয়ায় স্ত্রীকে হত্যা!

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : কোরবানির মাংস স্বাদ না হওয়ায় ২১ বছরের তরুণী আইরিন আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালীতে।

শনিবার (২৪ জুলাই) রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ফেলে যাওয়া স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত আইরিন চাঁনপুর গ্রামের অটোচালক হারুনুর রশিদের স্ত্রী ও একই উপজেলার সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর গ্রামের আবু ছালেকের মেয়ে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী ও ভাসুর। তবে গলায় ওড়না পেঁচিয়ে আইরিন আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন শ্বশুরবাড়ির লোকজন।

জানা গেছে, ২০১৭ সালের ১০ আগস্ট হারুনুর রশিদের সঙ্গে আইরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বারবার বাবার বাড়িতে পাঠিয়ে দিতেন স্বামী। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। কোরবানির ঈদের দিন বিকেলে প্রতিবেশীর দেওয়া গরুর মাংস এনে আইরিনকে রান্না করতে দেন স্বামী হারুনুর রশিদ।

মাংস খেয়ে স্বাদ পাননি বলে অভিযোগ করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। মাংসের স্বাদ তেতো হওয়ায় প্রতিবেশীদেরও ডেকে দেখানো হয়। এ নিয়ে আইরিনকে কয়েক দফা পিটিয়ে জখম করেন হারুনুর রশিদ। শনিবার পর্যন্ত ঘরের কাজ করলেও ভাত খাওয়া বন্ধ করে দেন আইরিন।

শনিবার সকাল ৯টায় তাকে আবারো মারধর করেন স্বামী। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এরপর গোপনে আইরিনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে লাশ ফেলে কৌশলে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, গৃহবধূ আইরিনকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন স্বজনরা। আইরিন আক্তারের শাশুড়ি নুর বানু বলেন, মাংসের রান্না স্বাদ না হওয়ায় আইরিনকে আমার ছেলে পিটিয়েছে ঠিক, কিন্তু হত্যা করেনি। আমার ছেলে বলেছে, ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। তবে কীভাবে আইরিন মারা গেছে, কোথায় ওড়না পেঁচানো হয়েছে আমি দেখিনি।

সাধনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, আইরিনের যৌতুকলোভী স্বামী হারুনুর রশিদের অত্যাচারে দফায় দফায় সালিশ বসে। সালিশে হারুনুর রশিদের দোষ প্রমাণিত হতো। মূলত যৌতুক না পেয়েই মাংস রান্নার অজুহাতে আইরিনকে হত্যা করা হয়েছে।

বাঁশখালীর রামদাশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনহাজ মাহমুদ বলেন, আইরিনের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বাবার বাড়িতে দাফনের সিদ্ধান্ত নিয়েছে আইরিনের বাবা-মা। বিষয়টি তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা