সারাদেশ

সুন্দরবনে হরিণের মাথা-মাংসসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : সুন্দরবন থেকে হরিণের মাথা ও মাংসসহ মো. আক্তার (৩০) নামের এক হরিণ শিকারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। তিনি মো. আক্তার খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান এলাকার বকস গাজীর ছেলে।

শুক্রবার (২৩ জুলাই) রাতে সুন্দরবন সংলগ্ন নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময়ে তার কাছ থেকে একটি হরিণের মাথা ও ১২ কেজি মাংস জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

হরিণ শিকারিকে এবং জব্দকৃত হরিণের মাংস নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

মোংলার ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ আক্তারকে গ্রেফতার করা হয়। সুন্দরবনের বন্যপ্রাণি রক্ষায় কোস্টগার্ডের এ ধরণের চেষ্টা অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা