সারাদেশ

হিলিতে মাইক্রোচালককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে রোহিঙ্গা বলে ডাকায় ইলিয়াস (৩৬) নামে এক মাইক্রোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ইলিয়াস উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার মাইক্রোস্ট্যান্ডে সংঘবদ্ধ কয়েকজন কুপিয়ে জখম করেন।

শনিবার (২৪জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাইক্রোচালককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের লোকজন জানায় ইলিয়াস হিলি বন্দর এলাকায় মাইক্রো চালাতেন। প্রতিদিনের মতো ঈদের পরের দিন গ্রামের বাড়ি থেকে কাজের উদ্দেশে বের হন।


স্থানীয় সূত্রে জানা গেছে, হিলি যাওয়ার পথে পাশের গ্রামের (বৈগ্রাম) আক্তারুজ্জামানকে ঠাট্টা করে রোহিঙ্গা বলে ডাক দেন। এতে তিনি ক্ষিপ্ত হন। পরে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে মাইক্রোস্ট্যান্ডে গিয়ে ইলিয়াসকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে তারা তাকে গুরুতর জখম করে চলে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

কিন্তু অর্থ অভাবে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা চলছিল। সেখানে শনিবার সকালে তিনি মারা যান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা