সারাদেশ

খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় আবুল কাসেম (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের মানুষিক সমস্যা ছিল।

শুক্রবার( ২৩ জুলাই) দিবাগত রাত সারে ৯টায় খিলগাঁও মস্তো মাঝির মোড়, আমিন গ্রুপ এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক শামীম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে উপ-পরিদর্শক বলেন, আবুল কাশেম মানসিক রোগী ছিলো। তিনি উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হয়ে যেতো।

তিনি আরও বলেন, রাতে অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক। তবে প্রাইভেট কারটিকে সনাক্ত করা যায়নি। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে শনিবার (২৪ জুলাই) দুপুরে স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আবুল কাশেম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দীঘল আদা গ্রামের মহির উদ্দিনের ছেলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা