সারাদেশ

পানির নিচে ভোলার ৩০ গ্রাম

নিজস্ব প্রতিনিধি, ভোলা : মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ভোলায় অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। নদী দুটিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। তলিয়ে গেছে ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তাঘাট। ভেসে গেছে পুকুর-ঘেরের মাছ।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, মনপুরা উপজেলার চর নিজাম, কলাতরীর চর, চর যতীন, চর জ্ঞান, লালমোহন উপজেলার চর কচুয়াখালী থেকে গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসেম মহাজন বলেন, ‘আজ (শুক্রবার) অস্বাভাবিক জোয়ারের পানিতে চর পাতিলা, কুকরি-মুকরিসহ আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছে প্রায় সাত হাজার মানুষ।’ জোয়ারের পানিতে বসত ঘর, দোকান, ফসলি জমি ও পুকুর-ঘের তলিয়ে গেছে বলেও জানান তিনি।

ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামাল হাওলাদার বলেন, ‘গতকাল থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ঢালচর ইউনিয়নের সবকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে সবকিছু তলিয়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।’

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, ‘জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে নিম্নাঞ্চলের বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। তবে কোথাও কোনো বেড়িবাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা