সারাদেশ

ময়মনসিংহে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ আবু সাঈদ (৩০)নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভ্রাম‍্যমান আদালত ।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টায় মাদক জব্দ ও একজনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত।

জব্দকৃত মালামালসহ ওই দিন দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আ. গণির ছেলে। এ সময় সাথে থাকা মোটরসাইকেল আরোহী অন্যজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আবু সাঈদ জানান, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম শিবলু (৩৫)। তার বাড়ি ময়মনসিংহের আকুয়ার ভাঙাপুল এলাকায়।

তিনি আরো জানান, দুর্গাপুর বাজার থেকে এসব মাদক কিনে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, সকালে ভ্রাম্যমান আদালত চলাকালীন মেছিডেঙ্গী গ্রামে দুইজন মোটর সাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয়। এসময় তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পিছন থেকে ধাওয়া দিলে আবু সাঈদ মোটর সাইকেল থেকে পরে যায়। এসময় তার সাথে থাকা ব্যাগটি রাস্তায় ফেলে দৌড় দেয়। ব্যাগ খুলে দেখা যায় ভিতরে ফেনসিডিলের বোতল।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা