সারাদেশ

বগুড়ায় করোনা-উপসর্গে ১৫ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বগুড়ার তিনটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (২৩ জুলাই) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। করোনায় মৃত আকরাম হোসেন (৬৬) শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর জানান, জেলায় দুটি পিসিআর ল্যাবে ২১৫টি নমুনায় নতুন করে আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৬৯ জন ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৬০ জন, শিবগঞ্জ, দুপচাঁচিয়ায় আটজন, ধুনটে ছয়জন, সোনাতলায় তিনজন, আদমদীঘিতে দুজন, কাহালুতে দুজন,শেরপুর ও নন্দীগ্রামে একজন করে ব্যক্তি রয়েছেন।


শুক্রবার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ২৮৬ জন। আর জেলায় করোনা মৃত্যু হয়েছে ৫২৭ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৯৫ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা