সারাদেশ

নারায়ণগঞ্জে অকারণে বের হচ্ছে মানুষ 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জসহ সারা দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। লক দাউন প্রথম দিনে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মহাসড়কের বিভিন্ন স্থানে কঠোর অবস্থানে রয়েছেন তারা। সড়কে যানবাহন না থাকলেও কারণে অকারণে বের হচ্ছ্নে মানুষ।

শুক্রবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় এমন চিত্র দেখা যায়। তবে ফতুল্লার পঞ্চবটী ও শিবুমাকেট এলাকার বিভিন্ন সড়কে লকডাউনে বাস্তবায়ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

নারায়ণগঞ্জের চাষাড়া ও ফতুল্লার পঞ্চবটী মোড়ে ঘুরে দেখা যায়, কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সবধরনের যানবাহন আটকে দিচ্ছে।

বিনাকারণে কেউ রাস্তায় বের হলে তাদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে। কেউ বলছেন বাজারে যাবেন আবার কেউ বলছেন ডাক্তারের কাছে। আবার অনেকে বলছেন আত্মীয়ের বাড়িতে যাবেন।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই এডমিন কামরুল হাসান বলেন, ‘কঠোর লকডাউনের প্রথমদিনে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। প্রত্যেক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে লকডাউন নিশ্চিত করা হচ্ছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা