সারাদেশ

বরিশালের ৪ হাসপাতালে মৃত্যু ২০ 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল বিভাগের ২৪ ঘণ্টায় ৪ হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে। আরটিপিসিআর ল্যাবে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৩ জন ও ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শুক্রবার (২৩ জুলাই) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১০৯ জন।

এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৯৫৩ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৪৮ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ২৩৩ জন।

ভোলা জেলায় নতুন ৪৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৮২৬ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৭১ জন।

পিরোজপুর জেলায় নতুন ৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫৫ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৬ জন।

বরগুনায় নতুন ৪ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৭ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

ঝালকাঠি জেলায় নতুন ৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩২ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৯ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪২ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৩ জন।

মৃতদের মধ্যে ১৩ জন উপসর্গ নিয়ে এবং ৪ জন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া পিরোজপুর সদর হাসপাতালে একজন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যু হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৩৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৭৭ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১০১ জনের করোনা পজিটিভ, ১৭৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯৯ জন পজিটিভ ও ৮৭ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা