সারাদেশ

নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে ভোলার নৌ-রুটের ঘাটগুলোতে। সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে ঈদ করতে বাড়ি যাওয়া লোকজন ঢাকায় ফিরতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে ভোলার ইলিশা ও ফেরিঘাট দিয়ে ঢাকামুখী লঞ্চ ও ফেরিতে দেখা গেছে অসংখ্য যাত্রী। ঘাটে ছিল যাত্রীদের জটলা। যাত্রীদের চাপে ইলিশা-গাজীপুর লঞ্চ ঘাটের গ্যাংওয়ে ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ঢাকামুখী এম ভি গ্রীন লাইন-২ এর যাত্রী রাকিব হাসান বলেন, ঈদের ছুটিতে বাড়ি আসছিলাম। কাল (২৩ জুলাই) থেকে আবার সরকার লকডাউন ঘোষণা করেছে। আজ যদি ঢাকায় না যেতে পারলে লকডাউনের ঝামেলা হবে। তাই করোনার ঝুঁকি নিয়ে ঢাকায় যাচ্ছি।

এম ভি দোয়েল পাখির যাত্রী মাহফুজ বলেন, সরকার ঈদে লকডাউন শিথিল করছে জনগণের সুবিধার জন্য, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু লকডাউনটা আর এক দিন পিছিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো। তাহলে ঘাটে ও লঞ্চে এই দুর্ভোগ পোহাতে হতো না।

এম ভি কর্নফুলি-১৪ লঞ্চের যাত্রী আল-আমীন বলেন, আগামীকাল পুনরায় লকডাউন শুরু হবে। তাই আজ ঢাকায় ফিরছি। লঞ্চের ধারণক্ষমতা ৭৫০ জন কিন্তু যেখানে লঞ্চে যাত্রী রয়েছে ১৫শ থেকে ১৮শ জনের মতো।

এদিকে ইলিশা তালতলী লঞ্চঘাট ইজারাদার মো. সরোয়ারদি মাস্টার জানান, ভোলাসহ দক্ষিণঞ্চালের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম নৌ-পথ। লকডাউনের ঘোষণার পরপরই ঘাটে ঢাকামুখী যাত্রীর ঢল শুরু হয়েছে, যা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে। লঞ্চঘাটে যাত্রীদের চাপে গ্যাংওয়েটাও ভেঙে গেছে।

ভোলা বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. জাহিদুর ইসলাম জানান, ঘাটগুলোতে বিআইডব্লিউটিএ এর পক্ষে জনসমাগম এড়িয়ে চলার জন্য সচেতন করা হচ্ছে। আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ইলিশা ফাঁড়ির পুলিশের সদস্যরা কাজ করছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা