সারাদেশ

কোরবানির চামড়া নিয়ে সিসিকের ব্যতিক্রমী উদ্যোগ 

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট গত বছর ঈদুল আজহায় চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে সিলেটের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা লক্ষাধিক চামড়া রাস্তা ও নদীতে ফেলে দিয়েছিলেন। এতে ওইসময় নগরজুড়ে আবর্জনা ও দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

নিজেরাই চামড়া পক্রিয়াজাতকরণের উদ্যোগ নিয়েছে সিসিক। চামড়া প্রক্রিয়াজাতের জন্য নগরের দক্ষিণ সুরমার পারাইচকে সামিয়ানা টাঙিয়ে খোলা হয়েছে অস্থায়ী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র।

বুধবার (২১ জুলাই) ঈদের দিন রাত পর্যন্ত প্রায় এক হাজার চামড়া প্রক্রিয়াজাত করা হয়েছে এখানে।

জানা যায়, এই অস্থায়ী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে যে কেউ চামড়া নিয়ে গেলে বিনা পয়সায় চামড়া প্রক্রিয়াজাত করে দিচ্ছে সিসিক। পাশাপাশি যদি কেউ চামড়া বিক্রি করতে চান সেটিও ক্রয় করছে সিসিক। এখানে এগুলো প্রক্রিয়াজাতের শেষে ঢাকায় পাঠানোর কথা জানায় সিসিক।

সিসিকের গণসংযোগ কর্মকর্তা আবদুল আলিম শাহ্ জানান, চামড়া সংরক্ষণ, বিক্রয়-বিপনন সুবিধা নিশ্চিত এবং নগরকে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

সিসিক বর্জ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান জানায়, বিগত ঈদুল আজহায় দাম না পেয়ে অনেকে চামড়া ফেলে দিয়েছিলেন। এছাড়া নগরের যত্রতত্র প্রক্রিয়াজাতকরণ ছাড়াই চামড়া বিক্রি করতে দেখা গেছে। এতে পরিবেশেরও ক্ষতি হয়েছিল।

তিনি আরো বলেন, চামড়া নষ্ট হওয়া কমাতে ও নগরের পরিবেশ রক্ষায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে বিনা পয়সায় প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিয়েছে সিসিক।

বর্জ্য ব্যবস্থাপনা ও প্রশাসনিক কর্মকর্তা বলেন, এ বছর আমরা প্রক্রিয়াজাতকরণ ছাড়া নগরের কোথাও চামড়া বিক্রি করতে দিচ্ছি না। আগে নগরের রেজিস্টারি মাঠে প্রক্রিয়াজাতহীন কাঁচা চামড়া নিয়ে রীতিমতো মেলা বসে যেত। আর এসব চামড়ার বর্জ্য থেকে দুর্গন্ধের সৃষ্টি হতো। পরিবেশের রোধে এবার কাউকে সে সুযোগ দেয়া হয়নি।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুস্তম আলী বলেন , এ বছর সিলেটে প্রায় সাড়ে চার লাখ পশু কোরবানি দেয়া হয়েছে।

সিলেট শাহজালাল চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামীম আহমদ বলেন, দাম কমে যাওয়া, লকডাউন, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, পরিবহন সমস্যা, ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধে গড়িমসিসহ নানা জটিলতায় চামড়া ব্যবসায় আগ্রহ নেই ব্যবসায়ীদের। আমরা এবার লাখখানেক চামড়া সংগ্রহ করতে পারি।
তবে সিসিক ব্যতিক্রমী উদ্যোগ নেয়ায় এবার হয়তো চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা