সংগৃহীত ছবি
জাতীয়

বাড়ল ঈদ ও দুর্গাপূজার ছুটি

নিজস্ব প্রতিবেদক: ২ ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় আগামী বছরের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫দিন ও ঈদুল আজহায় ৬ দিন সরকারি ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শারদীয় দুর্গাপূজার ছুটি ২ দিন করা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে ২ ঈদে সাধারণ ছুটি ১ দিন করে। আর ঈদের আগে এবং পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয় দশমীর দিনে। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বর্তমানে ঈদের ছুটি ৩ দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিলো। এছাড়া এই বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি ১ দিন বাড়িয়েছিলো।

আরও পড়ুন: সিন্ডিকেট ভাঙার কাজ করছি

এমত পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির বাড়ানোর প্রস্তাব করে। এ সময় এটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঐ প্রস্তাব আজ উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালে দেশে সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা