সারাদেশ

সুনামগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে একটি স্পিডবোটের সঙ্গে পাথরবোঝাই বাল্কহেডের সংঘর্ষে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুলাই) রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বরুজ মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩৫) ও তার মেয়ে রুমি বেগম (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের পরিবারের লোকজন তাদের নিজস্ব স্পিডবোটে করে সোমবার বিকেলে এলাকার বাদাঘাট বাজারে আসেন। এ সময় স্পিডবোটের চালক বরুজ মিয়ার স্ত্রী ও মেয়ে তাদের সঙ্গে ছিলেন।

বাজারে কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। পথে পাটলাই নদীর বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি ডুবে যায়।

এ সময় স্পিডবোটে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও জোসনা বেগম ও তার মেয়ে রুমি নিখোঁজ হন। পরে লোকজন এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাদের লাশ উদ্ধার করেন। আহত স্পিডবোটের এক নারী যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্পিডবোট ও বাল্কহেডে সংঘর্ষের পর স্পিডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি ডুবে যায়। এতে দুজন পানিতে ডুবে মারা গেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা