সারাদেশ

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৩ জন নিহত

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বোর্ড অফিস নামকস্থানে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২ টায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন, কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮) অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঠাকুরগাঁও সদর উপেজলা কচুবাড়ি বোর্ড অফিস নামকস্থানে স্থানে পঞ্চগড়গামী একটি ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন অটোর যাত্রী নিহত হয়। আরো গুরুতর আহত হয় ৪ জন।

তাদেরকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা