সারাদেশ

তারকা হোটেলের বিদেশি সবজি যাচ্ছে গরুর পেটে

সান নিউজ ডেস্ক :

ঢাকাসহ দেশের বিভিন্ন তারকা হোটেল ও রেস্টুরেন্টেের বিদেশি জাতের দামি সবজি যাচ্ছে গরুর পেটে।

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন তারকা হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। তাই এসব হোটেল ও রেস্টুরেন্টের জন্য দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত থাই আদা, কারি পাতা, বিট, এসপারাগাস, লেমন গ্রাসসহ দেশি-বিদেশি তুলসী, সুইট কর্ন, চাইপস বা নীলার মতো সবজি ব্যবহৃত হচ্ছে খাদ্য হিসেবে। এতে চরম বিপাকে পরেছেন এসব সবজি উৎপাদনকারীরা।

সরবরাহ বন্ধ থাকায় বিদেশি সবজি গরুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন তারা।
শিবগঞ্জ এবং গাবতলী দুই উপজেলায় মোট সাড়ে ২২ বিঘা জমিতে বিদেশি সবজি উৎপাদন করেন মোস্তাফিজার রহমান। এর মধ্যে ৮ বিঘা জমিতে থাই আদা এবং ৮ বিঘা জমিতে সুইট কর্ন লাগিয়েছেন। এগুলো বাজারজাত করার সময় পেরিয়ে গেছে ইতোমধ্যেই। জমিতেই নষ্ট হচ্ছে ফসল। সরবরাহ করতে না পারায় নেই আয়ও। তাই এসব সবজি কেটে ফেলে দেয়ার লোকও নিতে পারছেন না। কারণ শ্রমিক নিলেই দিতে হবে পারিশ্রমিক।

মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে বলেন ‘শুধু সুইট কর্নেই আমার ক্ষতি ১০ থেকে ১২ লাখ টাকা। জমিতে থেকেই নষ্ট হয়ে গেল। কাটার জন্য মানুষ নিলে তাকে তো আবার পয়সা দিতে হবে। তাই গ্রামের মানুষদের বলেছি, তারাই যেন কেটে নিয়ে গিয়ে গরুকে খাওয়ায়। তাও আমার জমিটা পরিস্কার হোক। গ্রামের মানুষ করছে তাই। বছরে অন্তত কোটি টাকার সবজি যায় বড় বড় হোটেল রেস্তোরায়। করোনার কারণে ৩০ থেকে ৪০ লাখ টাকার সবজি খাচ্ছে গরু। এসব সবজির যেমন দাম, তেমনি বীজেরও দাম অনেক বেশি। তাই এই সময়টায় পুরো শেষ। আমরা এসব সবজি উৎপাদন করে কোটি কোটি টাকা বাঁচিয়ে দিচ্ছি দেশের। নইলে এইসবই আমদানি করতে হতো। সেই হিসাবে আমরাও রেমিটেন্স আনার কাজ করছি। সরকারের উচিত আমাদের দিকেও নজর দেওয়া।’

শুধু উৎপাদনকারীরাই নয়, এসব সবজি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এসব জমিতে কাজ করা শ্রমিকারাও। পারিশ্রমিক পাচ্ছেন না তারা।
সুত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা