সারাদেশ

ত্রাণের দাবিতে ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে ত্রাণের দাবিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে কর্মহীন দরিদ্র মানুষ।

নগরীর পঞ্চবটি এলাকার সড়কে ৪ মে সোমবার বেলা সাড়ে ১০টার দিকে কয়েকশ’ এলাকাবাসী এই বিক্ষোভে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পঞ্চবটির একটি অটোর গ্যারেজ বন্ধ করে দেয় পুলিশ। এতে ওই এলাকার অটোচালক ও তাদের পরিবার খাদ্য সংকটে পড়ে। এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া নগরীর কাটাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে শহরে ফিরছিলেন।

এসময় পঞ্চবটি এলাকায় পৌঁছলে আগে থেকেই জড়ো হয়ে থাকা এলাকাবাসী ‘মোবাইল কোর্ট’ লেখা ব্যানারের গাড়ি দেখে থামিয়ে ম্যাজিস্ট্রেটের পরিচয় পেয়ে গাড়িটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এতে অবরুদ্ধ হয়ে পড়েন গাড়িতে থাকা ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

বিক্ষুব্ধ এলাকাবাসী ম্যাজিস্ট্রেটকে জানান, তাদের আয়ের উৎস বন্ধ। কিন্তু ত্রাণ পাচ্ছেন না। ফলে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে পরিস্থিতি জানান। এরপর বিক্ষুব্ধ জনতাকে তিনি জানান, আজকে সন্ধ্যার মধ্যে তালিকা তৈরি করে ত্রাণ দেয়া হবে।

এক বিক্ষোভকারী কলিম উদ্দিন দাবি করেন, খরবোনা এলাকা থেকে ২৪ নম্বর ওয়ার্ডের লোকজন তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও কোনো ত্রাণ দেয়নি। কাউন্সিলর কাদের ত্রাণ দিয়েছেন তারা জানেন না। কোনো ত্রাণ না দেয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। ক্ষুধা না সহ্য করতে পেরে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। ত্রাণ দেওয়া না হলে লকডাউন তুলে নেয়ার দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর আরমান আলী বলেন, এলাকার নিম্ন আয়ের মানুষদের তালিকা করে ত্রাণ দেয়া হয়েছে। কোন উচ্চবিত্ত পরিবারকে ত্রাণ দেয়া হয়নি। প্রকৃত ঘটনা হচ্ছে, সকাল থেকে কিছু অটোচালক গ্যারেজ খোলা দাবিতে বিক্ষোভ করেছিল। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তার আশ্বাসে বিক্ষোভকারীরা চলে গেছেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, জেলা প্রশাসক হামিদুল হক ইতোমধ্যে তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। যারা প্রকৃত দুস্থ, তাদের ত্রাণ দেয়া হবে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করেন।

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ত্রাণের দাবিতে বিক্ষোভ হয়েছে। তবে ত্রাণ দেওয়ার আশ্বাস পেয়ে তারা ফিরে যায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা