সারাদেশ

মামলায় ১২ ঘণ্টায় মধ্যে আদালতে চার্জশিট জমা

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা একটি মামলায় ১২ ঘণ্টায় মধ্য আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি দায়ের করা হয়।

বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, মামলার তদন্তে বিলম্ব হলে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়। এজন্য আমরা দ্রুত তদন্তকাজ শেষ করে আদালতে চার্জশিট দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১২ ঘণ্টার মধ্যে আদালতে ছিনতাইচেষ্টার মামলার চার্জশিট জমা দেয়া আমাদের সেই চেষ্টারই অংশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ জাহাঙ্গীরের মোড় এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় মো. সামি (২১) নামের এক যুবককে ধারালো চাকুসহ গ্রেফতার করে র‌্যাব।

এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মো. আলতাব হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় দস্যুতা আইনে একটি মামলা (নম্বর-১৭) দায়ের করেন। মামলার একমাত্র আসামি সানি শহরের পূর্ব তারাপাশা এলাকার সাজু মিয়ার ছেলে।

মামলা দায়েরর পর তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জব্দ তালিকা তৈরি, আসামির ১৬১ ধারায় জবানবন্দি নেয়া, মামলা তদন্ত, সাক্ষ্যগ্রহণসহ দ্রুত সব প্রক্রিয়া শেষ করেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ আদালতে আসামি সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা