সারাদেশ

লকডাউনে ভালো নেই চা দোকানি রবিমল্লিক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর পৈরতলা বাস স্ট্যান্ড এ দীর্ঘ ১২বছর ধরে চা দোকান দিয়ে সংসারের ব্যয় মেটাত রবি মল্লিক ( ৬৫)। রবি মল্লিক বলেন ছোট্ট চায়ের দোকানে দিয়ে প্রতিদিন তার আয় হতো ২৫০-৩০০টাকা। এ আয় দিয়ে তিনি সংসারের সকল সদস্যদের ভরণপোষণের খরচ চালাতেন।

বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণের উচ্চ গতি রোধে সরকারের কঠোর লকডাউনে বন্ধ রবি মল্লিকের দোকান। রবি মল্লিকের সাথে কথা বললে তিনি জানান লকডাউনে গত ১২দিন ধরে আমার দোকান বন্ধ রেখেছি । অভাবের তাড়নায় চাউল কিনতে পারিনা। দোকান বন্ধ তাই দুশ্চিন্তায় মধ্যে আছি। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকার গণেশ পালের বাড়িতে বাসাভাড়া করে থাকেন তিনি। প্রতি মাসে ২০০০টাকা করে বাসা ভাড়া দেন।

রবি‌ মল্লিকের পরিবারে উপার্জন একমাত্র তিনিই।তার পরিবারে দুই মেয়ে প্রিয়াংকা ( ১৬), টুনি (১২) ও দুই ছেলে হৃদয় (১০), কুসেন ( ৮) সন্তান রয়েছে। লকডাউনের দিনে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। সংসারের অভাবের চাপে পড়ে আশা এনজিও হতে ৩৫০০০টাকা ঋণ নিয়েছেন। করোনার লকডাউনে রবি মল্লিকের পরিবারে অভাব অনটন দিন দিন থাকছে।

সরকারের খাদ্য সহায়তা পেতে ৩৩৩নাম্বারে কলের অবগত নয় বলে জানান চা বিক্রেতা তিনি।লকডাউনের দিনে অর্থাভাবে দোকান খুললেও নেই কোন কাস্টমার। মানুষ ভয়ে আসে না চা খেতে কোন বেচাকিনা নাই দোকানে। অনেক কষ্টে আছি সরকারের সহযোগিতা চাই।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা