সারাদেশ

আদিতমারীতে বিএসএফের গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইনপিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবল চন্দ্র (৩০) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইন ও ৮ নং সাব-পিলার এলাকা হয়ে ভারতে গরু আনতে যান সুবল চন্দ্রসহ কয়েকজন রাখাল। তারা বুধবার সকালে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলো।

পথে ভারতীয় কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের বাবুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সুবল চন্দ্র। তার মরদেহ বিএসএফ উদ্ধার করে ভারতীয় পুলিশে সোপর্দ করেছে।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম বলেন, ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়ে রয়েছে বলে জেনেছি। তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা