সারাদেশ

কিশোরগঞ্জে ভারসাম্যহীন এক তরুণীর সন্তান প্রসব 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর বাজারে পাশের বাড়িতে মানসিক ভারসাম্যহীন এক তরুণীর সন্তান জন্ম দেয়।

সোমবার (১২ জুলাই) ভোরে হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। ওই এলাকার বসবাসরত ইয়াসমিন বেগম নামের এক নারী বিষয়টি লক্ষ করেন। পরে তিনি দ্রুত কয়েকজন নারীকে বিষয়টি জানান। পরে তাদের সহায়তায় তিনি তার বাড়িতে নিয়ে যান। সকাল ৭টার দিকে নারীটি একটি ছেলেসন্তানের জন্ম দেন।

খবর পেয়ে দেখতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ। তিনি আসার পর ঘটনার বর্ণনা শোনেন। তারপর অজ্ঞাত ওই তরুণীর নবজাতককে কোলে তুলে নেন। পরে মা ও নবজাতকের চিকিৎসা জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালে ঘুরে দেখা যায়, ফুটফুটে নবজাতক সন্তানকে নিয়ে শুয়ে আছেন ভারসাম্যহীন নারী। নবজাতক বুকের দুধ খাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান তার চিকিৎসা দিচ্ছেন।

জানা গেছে, তিন দিন আগে সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর আসে। সে সারাদিন বাজার ঘুরে রাতের বেলায় দোকানের সামনেই রাত কাটান। কেউ কিছু খেতে দিলে খান।

রামপুর বাজারের ব্যবসায়ী তিতুমীর মিয়া জানান, বাজারের পাশের বাড়ির ইয়াসমিন বেগম নামের এক নারী ভোরে রাস্তায় হাঁটতে বের হলে দেখেন বাজারের দোকানের সামনে সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন ওই তরুণী প্রসববেদনায় ছটফট করছেন। তখন তিনি আরও কয়েকজন নারীর সহায়তায় বাজারের তার পাশের বাড়িতে নিয়ে যান। সেখানেই সকাল ৭টার দিকে নরমাল ডেলিভারিতে ছেলেসন্তানের জন্ম হয়।

তিনি বলেন, সন্তান প্রসব করে তরুণী আবার ওই দোকানের সামনে চলে আসেন। পরে আমি মোবাইল ফোনে এ ঘটনা ইউএনওকে জানাই। এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউএনও। তিনি মা ও সন্তানকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, স্থানীয়দের কাছে জানতে পারি নবজাতকের যখন জন্ম হয়। সংবাদ পেয়েই আমি ঘটনাস্থলে আসি এবং মানসিক ভারসাম্যহীন ওই ও নবজাতকের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করি। বর্তমানে তার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরণীকে তার নাম জিজ্ঞাসা করা হলে জানান পারভীন। ঠিকানা বলেছেন বরিশাল। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। মা ও সন্তান সুস্থ হলে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সকাল ৯টার দিকে ইউএনওর উদ্যোগে নবজাতক ও মাকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে নবজাতক ও মা সুস্থ আছে। নরমাল ডেলিভারিতে ও সঠিক সময়ে বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চার ওজন ও বয়স ঠিক আছে। বাচ্চা মায়ের দুধ খাওয়া শুরু করেছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা