সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ উদ্দিন (৪০) নামের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় এ ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান। তবে নিহত দুজনের নাম ছাড়া তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাথরবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি ফাঁসিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংর্ঘষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপে থাকা আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় আহত হন আরও তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

উপপরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মিরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা