সারাদেশ

বেনাপোলে অবৈধ যাতায়াত রোধে নতুন কৌশল

নিজস্ব, প্রতিনিধি, যশোর : অবৈধ যাতায়াত রোধ করতে বেনাপোল কাস্টমস হাউসের প্রবেশ দ্বারে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম চালু করেছে কর্তৃপক্ষ। রোববার (১১ জুলাই) সকাল থেকে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের কাস্টমস হাউসে প্রবেশ করতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বেনাপোল কাস্টমস গেটের প্রবেশদ্বারে রয়েছে দুটি ফিঙ্গার মেশিন। একটি সিঅ্যান্ডএফ মালিকদের, অন্যটি কর্মচারীদের জন্য। যা স্পর্শ করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। যাদের ফিঙ্গার প্রিন্ট কাস্টমসে এন্ট্রি করা আছে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছেন।

বেনাপোল কাস্টমস ব্যবহারকারী সিঅ্যান্ডএফের ৮০০ মালিক ও ৪ হাজার কর্মচারীদের মধ্যে মাত্র ১ হাজার ৫৩০ জন এন্ট্রি করতে পেরেছেন। চলমান কঠোর বিধিনিষেধের ফলে বেনাপোলের বাইরের কেউ আসতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকিরা এসে ফিঙ্গার প্রিন্ট করে নিতে পারবেন।

এদিকে অনেকে বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ফিঙ্গার মেশিনের সংস্পর্শে করোনা পজিটিভ হওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। সে ব্যাপারে জরুরি ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানান, কাস্টমস হাউসে ফিঙ্গার প্রিন্ট ব্যবস্থায় ব্যবসায়ীরাও খুশি। এতে যেমন নিরাপত্তা জোরদার হবে তেমনি অবৈধ কার্ডধারীদের প্রবেশের কোনো সুযোগ থাকবে না।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম জানান, যাদের ফিঙ্গার এন্ট্রি নেই তারা প্রবেশ করতে পারবেন না। তবে যদি কেউ জরুরিভাবে ভেতরে যেতে চাইলে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাস্টমসে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা বাড়ানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা