সারাদেশ

বগুড়ায় ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৮৩

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮৩ জন। এদের মধ্য সাতজন এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন।

রোববার (১১ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন বগুড়ার বাকি চারজন অন্য জেলার। তারা হলেন- বগুড়া সদরের মোজাম্মেল (৭৫), ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জের মহিউদ্দীন (৭২), সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার মুরাদ (৪৫) এবং নাটোর মিনা খানম (৫৫)।

এদের মধ্যে মোজাম্মেল, সহুরা ও মহিউদ্দীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, জিয়াউল, বজলুর ও মুরাদ সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং মিনা খানম টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৮৭টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৬ নমুনায় ১৬ জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৩৮ জনের মধ্যে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ নমুনায় ২৩ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। এদের মধ্যে সদরের ১০১ জন, শেরপুরের ২২ জন, সারিয়াকান্দির ১১ জন, নন্দীগ্রামের ১০ জন, সোনাতলার আটজন, গাবতলীর আটজন, শাজাহানপুরের ছয়জন, ধুনটের পাঁচজন, দুপচাঁচিয়ার চারজন, শিবগঞ্জের চারজন এবং কাহালুর চারজন রয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৮৫ জন।

তিনি আরও বলেন , জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫ জন এবং ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১ হাজার ৭০৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা