সারাদেশ

ঝিনাইদহে মৃত্যু ৭, আক্রান্ত ১৪৭

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন।

রোববার( ১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহের সিভিল সার্জন. ডা. সেলিনা বেগম।

সিভিল সার্জন জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় ৫০ জন, শৈলকুপায় পাঁচজন, হরিণাকুন্ডুতে ২৬ জন, কালীগঞ্জে ১৫ জন, কোটচাঁদপুরে ২৫ জন ও মহেশপুরে ২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত সদর উপজেলার মোট আক্রান্ত হয়েছে সদর উপজেলায় ২ হাজার ৫৪৬ জন, শৈকুপায় ৭৩৫ জন, হরিণাকুন্ডুতে ৪৩৮ জন, কালীগঞ্জে ১ হাজার ০৫৫ জন, কোটচাঁদপুরে ৪৭৫ জন ও মহেশপুরে ৪১১ জন আক্রান্ত হয়েছেন।

ঝিনাইদহের সিভিল সার্জন. ডা. সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ৩৪৬ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৬০ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-আর-রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় আমাদের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ইউনিটে তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছে। আজ পর্যন্ত হাসপাতালে ১৪৭ জন করোনা রোগী ভর্তি আছে।

এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ১৭৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা