সারাদেশ

ভবন থেকে ইট পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে অর্জুন বাসফোঁড় (৫৭) নামের একজন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) দুপুরে নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডে শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। এ ঘটনায় বাসার মালিক ও রাজমিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রংপুর থানার ওসি জানান, শনিবার সকাল থেকে শালবন এলাকার রামপাল চন্দ্রের নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ চলছিল। হঠাৎ দ্বিতীয়তলার একদিকের দেয়ালের ইট খসে নিচে পড়ে যায়।

এ সময় ওই বাসায় ময়লা-আবর্জনা নিতে আসা পরিচ্ছন্নতাকর্মী অর্জুন বাসফোঁড় নিচে অপেক্ষা করছিলেন। পড়ে যাওয়া ইটের আঘাতে অর্জুনের মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় রাজমিস্ত্রি জাকির হোসেন সেখানকার দ্বিতীয়তলায় কাজ করছিলেন। তিনি জানায়, হঠাৎ দেয়াল খসে ইট পড়ে যায়। সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে দেখি একজন বৃদ্ধ লোক ছটফট করছে। বিষয়টি বাসার মালিককে জানিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। কিন্তু অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন ওই রাজমিস্ত্রি।

আর বাসার মালিক রামপাল চন্দ্র এটা দুর্ঘটনা বলে দাবি করে বলেন, দুর্ঘটনাটি কারো ইচ্ছায় ঘটেনি। এটা নিছক দুর্ঘটনা। আমি জানতে পেরে সঙ্গে সঙ্গে আহত অর্জুনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি জানা জানি হলে নগরীর বিভিন্ন এলাকা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ওই বাসাটির সামনে জড়ো হতে থাকে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক রামপাল (৬০) ও রাজমিস্ত্রি জাকির হোসেনকে (২৬) আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি আব্দুর রশিদ জানান, ওই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা